লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি উদার গণতান্ত্রিক রাজনীতির ধারক। আমরা দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণকালের একটি গুরুত্বপূর্ণ এবং কঠিন নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই তারুণ্যের প্রথম ভোট, ছাতা মার্কার জন্য হোক। জনগণ ছাতা মার্কায় ভোট দিয়ে
প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা। বলছিলেন এলডিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর ইসলাম বাবু; যিনি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী মনোনীত হয়েছেন। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।
এদিকে, দলীয় সভাপতির এই ঘোষণার পর থেকে দশমিনা-গলাচিপা এলাকায় এলডিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রার্থী ঘোষণাকে স্বাগত জানানো হয়।।
দলীয় সূত্রে জানা গেছে, আলী আজগর ইসলাম বাবু এলডিপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি দলটির ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক হিসেবেি দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় নেতৃত্ব দিয়েছেন। যার ফলশ্রুতিতে তিনি কর্নেল অলি আহমদ এবং মহাসচিব রেদোয়ান আহমেদের অত্যন্ত আস্থাভাজন এবং যোগ্য সংগঠক হিসেবে পরিচিত।
দলের সর্বোচ্চ পর্যায় থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তার জনপ্রিয়তা বেড়েছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে গতিশীলতা তৈরি হয়েছে। এলাকায় রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি সবার দোয়া প্রার্থী।